Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্ব হুমকির মুখে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর ব্যাপক সহিংসতা চলছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণাও দিয়েছেন।  খবর আল জাজিরার। 

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্ট ট্রাম্প দাবি করেন, ‘নাইজেরিয়ায় খ্রিষ্টানদের অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিষ্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।’

তিনি আরও জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।

এই তালিকায় বর্তমানে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাইলি মুর ও টম কোলসহ প্রতিনিধি পরিষদের অর্থ বরাদ্দ কমিটিকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম