Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে’— ট্রাম্পের হুঁশিয়ারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

‘মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে’— ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এর সাক্ষাৎকারে সঞ্চালক নোরা অ’ডনেল ট্রাম্পকে প্রশ্ন করেন, মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে দিন কি শেষের পথে? জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি তাই মনে করি। তবে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনাকে নাকচ করে দেন। 

মার্কিন প্রেসিডেন্ট সম্ভাব্য স্থল হামলার বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, আমি তা করব—এমনটা এখনই বলার ইচ্ছে নেই।

গত শুক্রবার ট্রাম্প গণমাধ্যমে প্রচারিত খবরও অস্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তথাকথিত ‘নারকো-টেররিজম’ মোকাবিলার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। 

ওয়াশিংটন অভিযোগ করেছে, মাদুরো ‘কার্টেল দে লস সোলে’স’ নামের একটি অপরাধী সংগঠন পরিচালনা করছেন, যা গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ‘বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে। 

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে অন্তত ১৪টি হামলা চালানো হয়েছে, যাতে ৬৪ জনেরও বেশি নিহত হয়েছেন।

মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, কথিত মাদকবাহী নৌকায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগকে অশালীন ও সম্পূর্ণ ভুয়া বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা কোকা পাতার উৎপাদক নয়। মার্কিন সামরিক পদক্ষেপকে নতুন ও অনন্ত যুদ্ধের পরিকল্পনা বলে উল্লেখ করেন তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম