Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেয়র পদে মামদানির জয়ী হওয়ার পর যে বার্তা দিলেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

মেয়র পদে মামদানির জয়ী হওয়ার পর যে বার্তা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

নিউইয়র্কের মেয়র পদে জয়ী হয়েছেন জোহরান মামদানি। তাকে সমর্থন দেওয়া ইহুদিদের ‘স্টুপিড’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (৫ নভেম্বর) ট্রুথ স্যোশালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। 

এতে ট্রাম্প লিখেছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদীদের বিরুদ্ধে যাবে। 

এর আগে, মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন- মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি। 

উল্লেখ্য, আজ নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয়লাভ করেন। 

এবারের নির্বাচনে প্রায় সাত লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সি ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। এর প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে এক মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা, আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। 

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

৯০ বছরেও তরুণদের টেক্কা, ফিটনেসের রহস্য জানালেন জাপানিজ বডিবিল্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম