Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘নিয়মিত কথা হয় ট্রাম্প-মোদির, শিগগিরই বাণিজ্য চুক্তি’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

‘নিয়মিত কথা হয় ট্রাম্প-মোদির, শিগগিরই বাণিজ্য চুক্তি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

Advertisement

নিয়মিত কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়েও যোগাযোগ রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। শিগগিরই এই চুক্তি হতে পারে। এমনটাই দাবি করল হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‌‘আমি জানি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এবং তারা প্রায়শই কথা বলেন।’ 

সেই সঙ্গেই তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয়ের মধ্যেও নিয়মিত কথা হয়। লেভিটের কথায়, ‘এই বিষয়ে প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে ভারতের সঙ্গে।’

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় গিয়ে মোদির প্রশংসা করেছিলেন ট্রাম্প। তাকে বলতে শোনা গিয়েছিল, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত। খুব শক্তিশালী।’ 


এরই পাশাপাশি দ্রুতই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি হবে বলেও সেই সময় আশ্বাস দেন ট্রাম্প। এরও দিনকয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদি স্বয়ং।

মার্কিন প্রেসিডেন্টের এই দাবি যদিও সাফ উড়িয়ে দিয়েছে ভারত। দিল্লির পক্ষ  থেকে  জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। তবে দিপাবলী উপলক্ষে মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, সেকথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। 


কিন্তু সেই ফোনালাপে ফের রুশ তেল কেনা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের, সেকথা মোদির পোস্টে উল্লেখ করা হয়নি। 

এছাড়াও ট্রাম্প বারবার দাবি করেছেন ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে আসল ব্যক্তি তিনিই। তার এই দাবিও মানেনি ক্ষমতাসীন বিজেপি সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

আরও পড়ুন

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম