Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ১৪০, শক্তি বাড়িয়ে এগোচ্ছে ভিয়েতনামের দিকে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে নিহত ১৪০, শক্তি বাড়িয়ে এগোচ্ছে ভিয়েতনামের দিকে

কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। এবর মোড় পরিবর্তন করে বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় কালমমেগি।

দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, আর মানুষ কাদামাটি সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছেন। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর পাশাপাশি ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

সেবু প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, জাতীয় দুর্যোগ দপ্তরের হিসাবের বাইরে আরও ২৮ জনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে। খবর এএফপির।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্কোস বলেন, প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবেই ঘোষণা করা হয়েছে। 


তিনি আরও জানান, সরকারের সিদ্ধান্ত শুধু কালমেগির ক্ষতির জন্য নয়, বরং সপ্তাহান্তে আসন্ন আরেকটি ঝড় ‘উয়ান’-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।

ফিলিপাইনে কোনো এলাকা বা পুরো দেশে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার মানে হলো, বড় ধরনের প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয়।

এতে সরকার জরুরি তহবিল ব্যবহারের ক্ষমতা পায় এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বিতরণে প্রশাসনিক বাধা কমে যায়।

বৃহস্পতিবার কালমেগির শক্তি বাড়িয়ে পাশ্ববর্তী ভিয়েতনামের দিকে এগোচ্ছে। এতে সেখানে এক সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টাইফুন ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়বে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে আবারও নতুন লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, বাংলাদেশে সতর্কতা জারি

ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, বাংলাদেশে সতর্কতা জারি

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

আরও পড়ুন

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আল-জাজিরার মতামত পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

পুরো ইসরাইলের ওপরই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেওয়া উচিত

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে গণকবরের প্রস্তুতি শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম