Logo
Logo
×

Advertisement

জাতীয়

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে জানাল অধিদপ্তর

Advertisement

ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরগতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতি কমে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টির পরিমাণ আগের পূর্বাভাসের তুলনায় কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায়ও সামান্য বৃষ্টি হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূল অতিক্রম করতে শুরু করে। এর অগ্রভাগের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের বাপাতলা ও বিশাখাপট্টনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। নির্ধারিত সময়ের আগেই এটি স্থলভাগে প্রবেশ করতে শুরু করে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতেও বুধবার ভোরে ভারতের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসার পর এর গতি কমতে শুরু করেছে। এখন এটি খুব ধীরে উপকূল অতিক্রম করছে। উপকূল অতিক্রম শেষ করতে আরও অনেকটা সময় লাগতে পারে।

এর আগে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদেরা। এরই মধ্যে উপকূলের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আগের ধারণা অনুযায়ী বৃষ্টির পরিমাণ নাও হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, ঘূর্ণিঝড়টির গতি কমেছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

রাজধানী ঢাকায়ও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে লঘুচাপ সৃষ্টি হলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যেতে পারে। এতে ভ্যাপসা গরম অনুভূত হয়। এবারও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। সেদিন রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব অন্ধ্র প্রদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে রাজ্যটির বিভিন্ন এলাকায় তীব্র দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টি শুরু হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সৈকতজুড়ে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন পর্যটক ও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

‘অর্ণব’ পরবর্তী ১০ প্রবল ঘূর্ণিঝড়ের তথ্য প্রকাশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু

৮ বিভাগেই বৃষ্টির আভাস

৮ বিভাগেই বৃষ্টির আভাস

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

অর্ণবের তাণ্ডবে পশ্চিমবঙ্গ-ওড়িশায় সতর্কতা জারি

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন

‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণ করতে হবে

রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণ করতে হবে

মাছ-মাংস-দুধ-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের সুপারিশ

মাছ-মাংস-দুধ-ডিমের অযৌক্তিক মূল্যবৃদ্ধি তদন্তের সুপারিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম