Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জোহরান মামদানিকে নিয়ে যা বললেন লন্ডনের আরেক মুসলিম মেয়র সাদিক খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

জোহরান মামদানিকে নিয়ে যা বললেন লন্ডনের আরেক মুসলিম মেয়র সাদিক খান

লন্ডনের মেয়র সাদিক খান ও জোহরান মামদানি।

Advertisement

নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সেইসঙ্গে, সব আশঙ্কা ও অনিশ্চয়তা জয় করে বিশ্বাস ও আশাবাদকে বেছে নেওয়ায় নিউইয়র্কবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানান তিনি। 

ব্রিটিশ মেয়র সাদিক খান বলেন, জোহরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি তার পরিবার, দল এবং নিউইয়র্ক শহরের বাসিন্দাদেরও। জোহরানের মুসলিম পরিচয় তার বিরুদ্ধে ব্যবহার করার জোর চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি। তার কথার সাথে সাধারণ মানুষ নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছে। 


তিনি আরও বলেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন। তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা। যে কারণে নিউইয়র্কও এখন তার চক্ষুশূল। লন্ডনের বাসিন্দাদের মতো নিউইয়র্কাররাও প্রেসিডেন্টের ভীতিপূর্ণ মতবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশার পথ বেছে নিয়েছে। 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন তিনি।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম