Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সংগৃহীত ছবি

Advertisement

দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (৭ নভেম্বর) উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা জাপান সাগরে গিয়ে পড়েছে। এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল।

২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওযার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তার আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুমোদন দেয়। ডিজেলচালিত সাবমেরিনগুলোকে ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়। কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে। 

গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য— এই সাতটি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম

তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম