Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে বিল পাশ, অচলায়তন ঘুচবে কি?

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে বিল পাশ, অচলায়তন ঘুচবে কি?

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে তহবিল বিল পাশ। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাশ হয়েছে। স্থানীয় সময় সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবদামাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।  

ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন।

কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে বেশিরভাগ ডেমোক্র্যাট বিপক্ষে ছিলেন।

নতুন বিলটি কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারও চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে।

বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বিলটি পাস হওয়ার পর বলেন, ‘আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, ফেডারেল কর্মচারীরা...এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।’

৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। কর্মী সংকটের কারণে সাত হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে। 

সিনেটে পাশ হলেও বিলটির এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এটি করতে ইচ্ছুক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

হুমকি-ধমকির মধ্যেই চলছে গোপন কূটনীতি

হুমকি-ধমকির মধ্যেই চলছে গোপন কূটনীতি

সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

আলজাজিরার বিশ্লেষণ সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

আরও পড়ুন

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে জীবিত হাজির সেই পাক সেনা

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত!

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম