Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিহার জয়ের পর রাজ্যের প্রভাবশালী নেতাকে বহিষ্কার বিজেপির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

বিহার জয়ের পর রাজ্যের প্রভাবশালী নেতাকে বহিষ্কার বিজেপির

আর কে সিং। ছবি: সংগৃহীত

Advertisement

বিহারের বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ৮৯ আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর একদিন পরই বিহার রাজ্য শাখা বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।

আর কে সিংয়ের পাশাপাশি দলীয় আরেক নেতা অশোক আগরওয়ালকেও দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দুজনকে সাময়িক বহিষ্কার ঘোষণার পৃথক চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলবিরোধী কর্মকাণ্ডের কারণে আরা–এর বিজেপিদলীয় সাবেক সংসদ সদস্য আর কে সিং এবং এমএলসি অশোক আগরওয়ালের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য বিজেপি সিং ও আগরওয়ালকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে এবং তা লিখিত জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছে।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বিজেপির অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আর কে সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে—দলবিরোধী কার্যকলাপ বিশেষ করে সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ড। সূত্রগুলো জানিয়েছে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিজের দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নামছে বিরোধী জোট

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়: রবি

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম