Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নাগরিকদের জাপান যেতে মানা চীনের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

নাগরিকদের জাপান যেতে মানা চীনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত

Advertisement

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যেই নাগরিকদের জাপান সফর এড়াতে অনুরোধ করেছে চীন। তারা বেইজিংয়ে থাকা জাপানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে।

চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান তার আত্মরক্ষামূলক বাহিনী দিয়েও প্রতিক্রিয়া দেখাতে পারে, তাকাইচির এমন ইঙ্গিতের পর গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিবিসি।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠিয়েছে। চীনা এক দূত কড়া ভাষায় এমন মন্তব্য করেছেন, যাতে তাকাইচির মাথা কেটে নেওয়ার হুমকি আছে বলেও অনেকে মনে করছেন।

মঙ্গলবার তাকাইচি তার মন্তব্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে বলেন, তিনি যা বলেছেন তা জাপানের সরকারের ‘দীর্ঘদিনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’। এরপর থেকে সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

পরে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জাপানি ও ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে জাপানকে ‘আগুন নিয়ে খেলা বন্ধ করতে’ বলে।

আর শুক্রবার রাতে জাপানের চীন দূতাবাস এক বিবৃতিতে ‘নিকট ভবিষ্যতে জাপান সফর এড়িয়ে চলতে’ নাগরিকদের অনুরোধ জানায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

জাপান ও চীনকে এক সুতোয় বেঁধে নতুন ভোরের পথে বাংলাদেশ

মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

হুমায়ুন কবির মাটি ও মানুষের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ বন্ধের পর তরুণীর মৃত্যু, ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

ইরানের ২ বিলিয়ন ডলারের গোপন সামরিক নেটওয়ার্ক

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম