Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচা নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ তথ্য জানায় হোয়াইট হাউস। খবর আল-জাজিরার। 

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু–বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে। 


সাত বছর পর হোয়াইট হাউসে এই প্রথম সফরে গিয়ে তিনি ও ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা নিয়ে কয়েকটি চুক্তি করেন।

যুবরাজ হোয়াইট হাউসের ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নয় দশক ধরে একসঙ্গে কাজ করছে, কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ দিন।

মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত অনেক বড় এবং বিস্তৃত। আমরা কিছু চুক্তিতে সই করছি, যা সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন।  এ ছাড়া ডিনারে ট্রাম্প অতিথিদের জানান, তিনি সৌদি আরবকে নাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম