Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম

‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারপ্রধানদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান জানান। 

তিনি বলেন, ‘এসসিও গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদের ‘তিনটি অশুভ শক্তি’ মোকাবিলায়—যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে।’

জয়শঙ্কর বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। ভারত দেখিয়েছে, আমরা আমাদের জনগণকে রক্ষার অধিকার রাখি এবং প্রয়োজনে সেই অধিকার প্রয়োগ করব।’

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসসিওকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কাঠামো ও পদক্ষেপ আরও শক্তিশালী করতে হবে।’ 

তিনি সংস্থাটিতে আধুনিকায়ন ও সংস্কারের ওপর জোর দেন এবং রুশ ও চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে যুক্ত করার দীর্ঘদিনের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।

এসসিওতে উদ্ভাবন ও সহযোগিতা বাড়াতে ভারতের উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে এসসিও স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন বিষয়ক বিশেষ ওয়ার্কিং গ্রুপ এবং এসসিও স্টার্টআপ ফোরাম—যা সদস্যদেশগুলোর তরুণদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোক্তা বিকাশে কাজ করছে।

জয়শঙ্কর বলেন, এসসিওকে আরও বিকশিত হতে হবে, এজেন্ডা সম্প্রসারণ করতে হবে এবং কাজের ধরনে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। ভারত এসব লক্ষ্য অর্জনে ইতিবাচক ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন। 

সূত্র: ডিডি নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম!

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

আরও পড়ুন

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম