Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে নগদ ডলার লেনদেন নিয়ে নতুন সিদ্ধান্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম

পাকিস্তানে নগদ ডলার লেনদেন নিয়ে নতুন সিদ্ধান্ত

Advertisement

রুপির অবমূল্যায়ন ও ডলারের অস্বাভাবিক বহির্গমন রোধে নগদ ডলার লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোকে ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে, ব্যাংকগুলো এখন ক্রেতাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার স্থানান্তর করবে। যাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট নেই তারা নগদ ডলার কিনতে পারবেন না।

 স্টেট ব্যাংক অফ পাকিস্তান (এসবিপি) বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কিত সংশোধিত নির্দেশাবলীসহ একটি সার্কুলারে এমন নির্দেশনার কথা জানিয়েছে। তবে এক্সচেঞ্জ কোম্পানিগুলো জানিয়েছে, এই সিদ্ধান্ত ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ডলার কেনার উপর প্রভাব ফেলবে না। খবর ডনের।  

এসবিপির সার্কুলারে বলা হয়, ক্যাশলেস অর্থনীতিকে উৎসাহিত করার জন্য এখন থেকে পাকিস্তানের নাগরিকদের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য (বৈদেশিক মুদ্রা) বিক্রয় লেনদেন অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সম্পাদিত হবে। 


এক্সচেঞ্জ কোম্পানিগুলো জানিয়েছে, এই পদক্ষেপের অর্থ হল আমানতের জন্য ডলার কিনছেন এমন ব্যক্তিরা আর নগদ অর্থ পাবেন না; পরিবর্তে, সমপরিমাণ অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। আর যাদের বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট নেই তারা নগদ ডলার কিনতে পারবেন না।

বিষয়টির ব্যাখ্যা করে একটি এক্সচেঞ্জ কোম্পানির মালিক বলেন, যদি আপনি কোনো এক্সচেঞ্জ কোম্পানি থেকে ডলার কিনে একটি ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা করেন, তাহলে কোম্পানিটি সেই পরিমাণের একটি চেক ইস্যু করবে, যা ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা হবে। 

একই সঙ্গে, গ্রাহকদের সঙ্গে ৫০০ মার্কিন ডলারের মধ্যে লেনদেন সীমাবদ্ধ রাখারও কথা বলা হয়েছে নতুন নির্দেশনায়। এছাড়া প্রয়োজনীয়তা নিশ্চিতে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই অতিরিক্ত ডলার সরবরাহ করতে হবে।

একজন এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ডলার কেনার উপর প্রভাব ফেলবে না, তবে গ্রাহকদের ডলারের প্রয়োজনীয়তার প্রমাণ দিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

আরও পড়ুন

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম