Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালিতে সেনা অভিযানে নিহত ৩১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

মালিতে সেনা অভিযানে নিহত ৩১

মালির সেনাবাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা দেশটির মধ্য সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালায়। ছবি: সংগৃহীত

Advertisement

পশ্চিম আফ্রিকার দেশ মালির ২টি গ্রামে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা দেশটির মধ্য সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামবাসীদের হত্যা করে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান বিদ্রোহী গোষ্ঠীটি এখানে সবচেয়ে বেশি সক্রিয়।

এইচআরডব্লিউর ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২ অক্টোবর প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত ১০ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নারী ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা এইচআরডব্লিউকে জানান, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) সঙ্গে সহযোগিতার অভিযোগে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। আল-কায়েদা ঘনিষ্ঠ এই গোষ্ঠীটি দেশটির দক্ষিণাঞ্চলে তাদের প্রভাব আরও বিস্তার করেছে।

এ বিষয়ে আফ্রিকান ইউনিয়ন বা মালি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউর মালি কর্তৃপক্ষকে ঘটনাগুলো তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আফ্রিকান ইউনিয়নকে সংঘাত থামাতে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধও করে সংস্থাটি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

কলম্বিয়ায় সেনাঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জাপান যাওয়ার স্বপ্ন সড়কে ভেঙে চুরমার

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৪

আরও পড়ুন

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম