Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১৬

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১৬

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

Advertisement

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ১৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জনেরও বেশি। 

দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে কাম্পং থম প্রদেশের একটি খালে বাসটি পড়ে যায়। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। এটি উত্তরাঞ্চলের ওদ্দার মিনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনের দিকে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম কাম্বোজা নিউজ জানিয়েছে, রাজধানীতে যাওয়ার পথে বাসটি সিয়েম রিপে যাত্রী তুলেছিল। সিয়েম রিপই কম্বোডিয়ার শীর্ষ পর্যটন স্থান। সেখানে বিশ্বখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্স অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রীই কম্বোডিয়া্র নাগরিক। দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাস চালাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় চালকদের একজন ঘুমিয়ে পড়েছিলেন। তিনি নিহতদের মধ্যে আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায় ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি টেনে তোলা হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ বলা হলেও নদীতে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। আহতদের কাম্পং থমের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ অ্যাম্বুল্যান্সে পরিবারগুলোর কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জন মারা গেছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম