Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি রিসেপ তাইয়েপ এরদোগানের

আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সংগৃহীত ছবি

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরাইল ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশু ও নারীদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির রাজধানী আঙ্কারায় ‘নারী প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’-এর অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

দখলদার ইসরাইলের হত্যাযজ্ঞ সামনে টেনে এরদোগান বলেন, ‘এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা। গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞে নিহত শিশু ২০,০০০-এর বেশি। নিহতদের দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। এটি ভয়ানক সংখ্যা।’

এরদোগান আরও বলেন, ফিলিস্তিনি নারীদের ওপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না। ইসরায়েলের ওপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে।’

এরদোয়ান উল্লেখ করেন, গাজার আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। সমস্যার সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘমেয়াদি করে তুলেছে। গাজার নারীদের অবহেলা ছাড়াও, পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা উপেক্ষা করে। কিন্তু নারীর মর্যাদা বা জীবনের ওপর আঘাত প্রতিরোধ করা অবশ্যক।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

শর্ত না মানলে ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

ইব্রাহিমি মসজিদে ঢুকে পড়লেন বেন-গভির

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম