Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বে প্রতি ১০ মিনিটে ঘনিষ্ঠজনের হাতে এক নারী খুন: জাতিসংঘ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

বিশ্বে প্রতি ১০ মিনিটে ঘনিষ্ঠজনের হাতে এক নারী খুন: জাতিসংঘ

প্রতীকী ছবি

Advertisement

গত বছর বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠজনের হাতে নিহত হয়েছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। নারীনিধন বা ফেমিসাইড প্রতিরোধে অগ্রগতির অভাবের কঠোর সমালোচনা করেছে সংস্থাটি।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নারী নির্যাতন নির্মূল আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর এবং ইউএন উইমেনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৫০ হাজার নারী ও কন্যাশিশু নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে নিহত নারীদের ৬০ শতাংশই তাদের সঙ্গী, বাবা, চাচা, মা বা ভাইয়ের মতো ঘনিষ্ঠজনের হাতে খুন হয়েছেন। তুলনামূলকভাবে, পুরুষ হত্যার মাত্র ১১ শতাংশ ঘটে পরিচিত বা ঘনিষ্ঠ কারও হাতে।

১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী খুন হয়েছেন—অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন নারী।


২০২৩ সালের চেয়ে সংখ্যাটি সামান্য কম হলেও এটি বাস্তবে কমে যাওয়ার ইঙ্গিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দেশে তথ্য সংগ্রহের ব্যবধানের কারণে এই পার্থক্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর হাজার হাজার নারী ও মেয়েশিশু ফেমিসাইডের শিকার হলেও পরিস্থিতির কোনো উন্নতির লক্ষণ নেই। ঘরই এখনো নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান, যেখানে হত্যার ঝুঁকি সবচেয়ে বেশি।

বিশ্বের কোনো অঞ্চলই এই সমস্যা থেকে মুক্ত নয়। আফ্রিকায় সর্বোচ্চ সংখ্যক নারীনিধনের ঘটনা ঘটেছে, যা গত বছর প্রায় ২২ হাজার বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

‌‘ফেমিসাইড হঠাৎ ঘটে না। এটি সাধারণত নিয়ন্ত্রণমূলক আচরণ, হুমকি ও হয়রানির মতো নির্যাতনের ধারাবাহিকতার শেষ পর্যায়,’ বলেন ইউএন উইমেনের নীতিবিভাগের পরিচালক সারা হেনড্রিকস।

তিনি আরও বলেন, প্রযুক্তির উন্নয়ন নারীদের বিরুদ্ধে কিছু ধরনের সহিংসতা বাড়িয়ে দিয়েছে এবং নতুন ধরনের নিপীড়নের জন্ম দিয়েছে, যেমন অনুমতি ছাড়া ছবি ছড়িয়ে দেওয়া, ব্যক্তিগত তথ্য প্রকাশ (ডক্সিং) এবং ডিপফেক ভিডিও।

‘আমাদের এমন আইন কার্যকর করতে হবে যা নারী ও কন্যাশিশুর জীবনে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে সহিংসতার নানা রূপকে স্বীকৃতি দেয় এবং প্রাণঘাতী পর্যায়ে যাওয়ার আগেই অপরাধীদের জবাবদিহির আওতায় আনে,’ বলেন হেনড্রিকস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

জাতিসংঘসহ তিন সংস্থার তথ্য ৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম