Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ায় বিশেষ দূত পাঠাবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ায় বিশেষ দূত পাঠাবেন ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করতে উইটকফকে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন,  ‘মাত্র কয়েকটি বিষয়ে মতবিরোধ বাকি আছে।’ 

যদিও ইউরোপীয় নেতারা তা পুরোপুরি মানতে পারছেন না। তাছাড়া কিয়েভের উপর মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে। 

এছাড়া ট্রাম্প শিগগিরই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার আশা প্রকাশ করেছেন। তবে সেটা শুধু তখনই যখন চুক্তি চূড়ান্ত হবে।ৎ


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য প্রথমে যুক্তরাষ্ট্র ২৮ দফার যে পরিকল্পনা দিয়েছিল তা মস্কোর স্বার্থে করা হয়েছিল বলে দাবি উঠেছিল। পরে ইউক্রেনের পক্ষে পরিকল্পনাটি সংশোধন করে নতুন সংস্করণ দেয় কিয়েভের ইউরোপীয় মিত্ররা। নতুন সংস্করণের সাথে পরিচিত একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে বলেছেন, এটি উল্লেখযোগ্যভাবে ভালো।

যদিও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে ‘সূক্ষ্ম’ কয়েকটি সমস্যা এখনও রয়ে গেছে।

এর আগে ট্রাম্পের বিতর্কিত, প্রাথমিক ২৮-দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য জেনেভায় ইউক্রেনীয় এবং মার্কিন প্রতিনিধিরা একত্রিত হওয়ার পর থেকেই উত্তপ্ত আলোচনা চলছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন ও রাশিয়ান প্রতিনিধিদেরসহ এ বিষয়ে সর্বশেষ আলোচনা আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনকে সমর্থনকারী ৩০টি দেশের একটি দলের নেতারাও মঙ্গলবার ভিডিওর মাধ্যমে বৈঠক করেছেন।

সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম