Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে চেকপোস্টে হামলা, নিহত ৩ পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

পাকিস্তানে চেকপোস্টে হামলা, নিহত ৩ পুলিশ

খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে চালানো এ হমলায় আহত হয়েছেন আরও দুজন। খবর সামা টিভির। 

পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু  করে হামলা চালায় কাজি তলাব চেকপোস্টে।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান বলেন, পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন।

মুখোমুখি সংঘর্ষের সময় সন্ত্রাসীরা অতিরিক্ত গুলি ছোড়ে, যা দীর্ঘক্ষণ ধরে চলা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ডিপিও’র নেতৃত্বে অভিযানে অংশ নেয়।


এ হমালায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তারা হলেন— এলএইচসি ওহিদ শাহ এবং কনস্টেবল আবদুল সমাদ। নিহত আরেক পুলিশের পরিচয় এখনো জানা যায়নি। 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি এ হামলার  তীব্র নিন্দা জানিয়ে এটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।এমন হামলা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দিতে পারবে না।’

তিনি আরও জানান, শত্রুদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নিহত ও আহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার আছে বলে জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মিছিল থেকে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আরও পড়ুন

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম