Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩

ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। ছবি: সংগৃহীত

Advertisement

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এদিকে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

নগরীর দমকল বিভাগ জানিয়েছে, হংকংয়ের সরকারি আবাসিক অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন মারা গেছেন। একজন দমকলকর্মীও মারা গেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। আজ সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনো দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, আজ ভোর থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।

কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

আ.লীগ নেতা চিংকিউ গ্রেফতার

ঢাকায় শুরু হচ্ছে ফায়ার সেফটি এক্সপো

ঢাকায় শুরু হচ্ছে ফায়ার সেফটি এক্সপো

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে জড়িত একটি গ্রুপ: ডিএমপির ডিসি

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

ওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার

ওমান উপসাগরে জাহাজে আগুন, ২২ নাবিককে জীবিত উদ্ধার

মিরপুরের পর মধ্যরাতে মহাখালীতে বাসে আগুন

মিরপুরের পর মধ্যরাতে মহাখালীতে বাসে আগুন

আরও পড়ুন

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম