Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইসরাইলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

‘ইসরাইলি আগ্রাসন কখনোই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না’

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেববুনে। তবে তিনি এও বলেছেন, ইসরাইলের আগ্রাসন কোনোভাবেই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। 

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী  ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মুজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আবদেলমালেক তাশেরিফত। 

বার্তায় তেববুনে বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে।’

তিনি আরও জানান, গাজায় জীবনকে দুর্বিষহ করে তোলার পাশাপাশি ইসরাইল পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনি ভূমি দখল করছে।

তেববুনে বলেন, ‘ইসরাইলের অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনকে মুছে দিতে পারবে না।’


তিনি উল্লেখ করেন, ‘ইসরাইল এটি করতে চায় গাজার অবকাঠামো ধ্বংস করে, স্বাস্থ্যব্যবস্থা টার্গেট করে, অবরোধ ও খাদ্যসংকট চাপিয়ে দিয়ে, আন্তর্জাতিক আইন অমান্য করে এবং হামলা চালিয়ে।’

ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানাতে বাধ্য করতে, গাজার অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে এবং সব সীমান্ত পথ খুলে দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। 

তেববুনে আবারও আলজেরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘অধিকৃত ফিলিস্তিনের ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে। তারা পূর্ণ সার্বভৌমত্ব ফিরে না পাওয়া পর্যন্ত এবং জেরুজালেম রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আলজেরিয়া সব রকম সহায়তা দিতে প্রস্তুত।’

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৭ ফিলিস্তিনির

জেরুজালেম : ইতিহাসের এক মহাকাব্য

জেরুজালেম : ইতিহাসের এক মহাকাব্য

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম