Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জেল থেকেই নেতৃত্ব দিতে চান ইমরান, দাবি সানাউল্লাহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

জেল থেকেই নেতৃত্ব দিতে চান ইমরান, দাবি সানাউল্লাহর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন,  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগার থেকেই আন্দোলনের নেতৃত্ব দিতে চান।

শুক্রবার (২৮ নভেম্বর) সামা টিভির অনুষ্ঠান ‘মেরে সওয়াল উইথ আবসার আলম (আবসার আলমের সঙ্গে আমার প্রশ্ন)’- তে সানাউল্লাহ বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা সবসময়ই লং মার্চ এবং অস্থিরতা বাড়ানোর ডাক দিয়ে এসেছেন।’

ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘তিনি চার বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন কোনো সংলাপে যেতে চাননি। এখনো তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার বিরুদ্ধে অবস্থান নিয়ে আছেন।’

সানাউল্লাহ জানান, কারা কর্তৃপক্ষ বলেছে, পিটিআই প্রতিষ্ঠাতার স্বাস্থ্যের অবস্থা ভালো।


পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) বেসরকারিকরণ ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সরকার পিআইএ বেসরকারিকরণে মনোযোগী। প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করছেন। পাকিস্তান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসবে।’

এদিকে, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।

তারা দাবি করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং কঠোরভাবে বন্দি করে রাখা হয়েছে।  পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলেও অভিযোগ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম