Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

'নীল মসজিদ' পরিদর্শনে পোপ লিও

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

'নীল মসজিদ' পরিদর্শনে পোপ লিও

তুরস্কের 'নীল মসজিদ' পরিদর্শন করছেন পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত

Advertisement

তুরস্ক সফরের তৃতীয় দিনে পোপ লিও চতুর্দশ ইস্তাম্বুলের 'সুলতান আহমেদ মসজিদ' পরিদর্শন করেন। গুরুত্বপূর্ণ এই মসজিদটি 'নীল মসজিদ' নামেও পরিচিত।

উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ (প্রথম) ১৬১৭ সালে কনস্টান্টিনোপলের গ্রেট প্যালেসের অংশে মসজিদটির নির্মাণ সম্পন্ন হয়েছিল।

ভ্যাটিকানের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলছে, 'পোপ নীরবে, স্মৃতিচারণে এবং মনোযোগ সহকারে শ্রবণ করার মনোভাব নিয়ে, স্থানটির প্রতি এবং সেখানে প্রার্থনায় সমবেত ব্যক্তিদের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা উপভোগ করেছেন।’

মসজিদটির ভবনের দেয়ালে লাগানো ইজনিকের ২১ হাজারেরও বেশি সিরামিক টাইলস- প্রধানত নীল এবং ফিরোজা। এই বিশিষ্টই মসজিদটির ডাকনাম 'নীল মসজিদ'-এর উদ্ভব ঘটিয়েছে।

শনিবার সকালে মসজিদ পরিদর্শনের সময় পোপের সঙ্গে ছিলেন, তুর্কি সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়, ইস্তাম্বুলের প্রাদেশিক মুফতি এমরুল্লাহ টুনসেল এবং সুলতান আহমেদ মসজিদের ইমাম কুরা হাফিজ ফাতিহ কায়া। মুয়াজ্জিন মুসা আসগিন টুনকা পোপের মসজিদ পরিদর্শনের নেতৃত্ব দেন।

পোপ লিও হলেন তৃতীয় পোপ, যিনি নীল মসজিদ পরিদর্শন করেছেন। তার পূর্বসূরি ফ্রান্সিস (২০১৪ সালে) এবং বেনেডিক্ট ষোড়শ (২০০৬ সালে) এটি পরিদর্শন করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

মসজিদে মোবাইল ব্যবহার করলে কি গুনাহ হবে?

মসজিদে মোবাইল ব্যবহার করলে কি গুনাহ হবে?

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম