Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

পাকিস্তানসহ ৩ দেশ থেকে দূতাবাস তুলে নিচ্ছে ফিনল্যান্ড, নেপথ্যে কী?

পাকিস্তান থেকে দূতাবাস তুলে দেবে ফিনল্যান্ড। সংগৃহীত ছবি

Advertisement

পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে অবস্থিত দূতাবাস ২০২৬ সালের মধ্যেই তুলে দেবে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘কার্যক্রমগত ও কৌশলগত কারণ’ বিবেচনায় ওই তিন দেশে দূতাবাস রাখতে চায় না। খবর আরব নিউজের।

ফিনল্যান্ডের সরকার শনিবার (২৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো দেশটির রাষ্ট্রপতির ডিক্রি দ্বারা কার্যকর হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করে দিচ্ছে। এ প্রেক্ষিতে ‘ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসগুলো ২০২৬ সালে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক—দূতাবাস বন্ধের মূল কারণ। লক্ষ্য হলো কূটনৈতিক সম্পদগুলোকে ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে কেন্দ্রীভূত করা।

তবে এ নিয়ে আফগানিস্তান, মিয়ানমার ও পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি কোথায়?

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

এবার করাচিতে ১৪৪ ধারা জারি

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

ইমরানের ঘাঁটি খাইবারে কেন জরুরি অবস্থা জারি করল শাহবাজের সরকার?

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তানে সেতুর ওপর তিন যানবাহনের সংঘর্ষ, নিহত ৭

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম