Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে’ ইসরাইলি সেনাবাহিনী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে’ ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

বর্তমানে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে’ পড়েছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক। তার মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

দৈনিক মারিভ–এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার ডাকে সাড়া দেননি বা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গাজায় দুই বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরাইল। এই যুদ্ধে দেশটির ৯২৩ সেনা নিহত এবং আহত হয়েছে আরও প্রায় সাড়ে ৬ হাজার। ইসরাইলি সেনাবাহিনীর তথ্য উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম এসব জানায়। এছাড়া বর্তমানে প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে বলেও উল্লেখ করা হয়।

মূলত কঠোর সামরিক সেন্সরশিপের মধ্যেও যুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপন রাখার অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে, যাতে সেনা সদস্যদের মনোবল ধরে রাখা যায়। ব্রিক জানান, সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন, ফলে সেনাবাহিনীর বিভিন্ন শাখায় ব্যাপক জনবল ঘাটতি তৈরি হয়েছে।

তার মতে, এই সংকট এখন সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধোপকরণ পরিচালনাকেও বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সেনাবাহিনী ‘সম্পূর্ণ অচল অবস্থায়’ চলে যেতে পারে।


আর এই পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অব স্টাফদের ‘ভুল সিদ্ধান্ত’কে দায়ী করেন। তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনাসদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন সব পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে। আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়।

তিনি বলেন, এসব সিদ্ধান্ত অভিজ্ঞ সেনাদের সেনাবাহিনীর বাইরে ঠেলে দিয়েছে এবং অদক্ষ সদস্যদের সংবেদনশীল পদে রেখে দিয়েছে। আর তারা বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার অভিযোগ, বহু বছর ধরে সেনাবাহিনীর জনবল বিভাগ ‘দায়িত্বজ্ঞানহীনভাবে’ চলছে এবং মানবসম্পদ ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো উপেক্ষা করে এসেছে।

পুরোনো প্রযুক্তি ও বিচ্ছিন্ন তথ্যভান্ডারের কারণে সেনাবাহিনী ‘তথ্য অন্ধত্বে’ ভুগছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিক সতর্ক করেন, এই জনবল সংকট দ্রুতই ইসরাইল সেনাবাহিনীকে ‘সম্পূর্ণ অচল’ করে দিতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম