Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পেরু

ভূমিধসে নদীতে তলিয়ে গেল নৌকা, নিহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

ভূমিধসে নদীতে তলিয়ে গেল নৌকা, নিহত ১২

উকায়ালির আমাজন জঙ্গল অঞ্চলের ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। ছবি: সংগৃহীত

Advertisement

পেরুর মধ্যাঞ্চলের ইপারিয়া নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসের কারণে ডুবে গিয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ২৫ জন। এছাড়া এ ঘটনায় প্রায় ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির। 

পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে আন্দিনা সংবাদ সংস্থা জানায়, উকায়ালির আমাজন জঙ্গল অঞ্চলের ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। তবে, নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি।

নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ২৫ জন আহত হয়েছে এবং প্রায় ৪০ জন নিখোঁজ’ রয়েছে।


কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া পরিবারগুলোর কাছ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা জানার এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ইউটিভি নোটিসিয়াস চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর লাগেজ ও মালামাল নদীতে ভেসে যাওয়ার সময় হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াদৌড়ি করছে।

Advertisement

ভূমিধস নিহত নৌকা ডুবি

Advertisement

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম