Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া-যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া-যুক্তরাষ্ট্র

ভ্লাদিমির পুতিন-মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া-যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক শেষে এ কথা জানান বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পর।

আলোচনাকে কার্যকর ও গঠনমূলক উল্লেখ করে উশাকভ বলেন, এখনো কোনো সমাধান হয়নি, তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো–উভয় পক্ষেরই সামনে এখনো অনেক কাজ বাকি আছে বলেও জানান উশাকভ।

এদিকে বৈঠকের আগে মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো ইউক্রেন যুদ্ধ থামানোর যে কোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। ইউরোপ যদি যুদ্ধ চায় তবে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত বলে সতর্ক করেছেন এই রুশ প্রেসিডেন্ট।

এ খসড়া চুক্তিতে বলা আছে শান্তিচুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দোনবাস রাশিয়ার কাছে তুলে দেবে। যারমধ্যে আছে দোনেৎস্ক ও লুহানস্ক। এ দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয়র রক্ত ঝরেছে। হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না। 

পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো। নয়ত শক্তিপ্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম