Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নামেই যুদ্ধবিরতি, নিহত ৩৫৭ ফিলিস্তিনি

৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

যুদ্ধ বিরতির নামে নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সংগৃহীত ছবি

Advertisement

নামেই যুদ্ধবিরতি চলছে গাজায়। ইসরাইলের নির্বিচার হামলা বন্ধে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে সেটি শুধু কাগজে কলমেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে গাজায় প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী। এসময়ে মারা গেছেন ৩৫৭ ফিলিস্তিনি। ধংস হয়েছে হাজারো বাসস্থান।

গাজা সরকারের মিডিয়া অফিসের প্রতিবেদনের বরাতে আল-জাজিরা জানিয়েছে, এই কয়েক সপ্তাহে ৫৯১ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এসব লঙ্ঘন হয়েছে বিমান, আর্টিলারি হামলা এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে।

প্রায় প্রতিদিনিই হামলা চালিয়েছে ইসরাইল। গ্রাফিক্স আল-জাজিরা’র

মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরাইল—১৬৪ বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে, ২৫ বার ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে, ২৮০ বার গাজায় বোমাবর্ষণ ও গোলাবর্ষণ করেছে এবং ১১৮টি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস করেছে।

গত এক মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। এ ছাড়া গাজাজুড়ে মানবিক সহায়তা ব্লক করা, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরাইল। প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে।

অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল ও হামাস। এর একটি দফায় ‘বিমান ও গোলা হামলাসহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার’ কথা বলা হয়েছে। কিন্তু তা মানছে না ইসরাইল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

আরও পড়ুন

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম