Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে: মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে: মামদানি

Advertisement

আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি বলেন, যদি নেতানিয়াহু নিউইয়র্কে প্রবেশ করেন, তাকে গ্রেফতার করা হবে। তবে নেতানিয়াহু নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে জানান, তিনি এই সফরে যাবেন।

নেতানিয়াহু মেয়র মামদানির সঙ্গে আলোচনার শর্ত হিসেবে বলেন, মামদানি যদি ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন, তবেই আলোচনা সম্ভব। মেয়র মামদানি আইসিসি-র গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশ্বনেতাদের নিউইয়র্কে প্রবেশ করলে গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হত্যাকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে।

মেয়র মামদানির ঘোষণার পরও নেতানিয়াহুর গ্রেফতার কার্যত অসম্ভব মনে করা হচ্ছে। কারণ, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরাইলের পক্ষ নিয়ে ছিলেন এবং আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

নির্বাচনে কারচুপির অভিযোগ, ফল চ্যালেঞ্জ করবে নেতানিয়াহুর দল

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইসরাইলের পতন হতে যাচ্ছে, কেন বললেন নেতানিয়াহু

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম