Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরও বাড়ল ক্ষমতা

প্রতিরক্ষা বাহিনীরও প্রধান হলেন আসিম মুনির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

প্রতিরক্ষা বাহিনীরও প্রধান হলেন আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জি নিউজ।

গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ।

 গত ২০ মে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।

প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, এখান থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে।

এদিকে পৃথক জারি করা আরেক আদেশে বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুরের মেয়াদ দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ২০২৬ সালের মার্চ মাসে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিতকরণ অনুমোদন কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির

যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির

ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি: ট্রাম্প

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা যা নিয়ে

আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, আলোচনা যা নিয়ে

আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম