Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল থাকায় ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডসহ ৪ দেশের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

ইসরাইল থাকায় ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডসহ ৪ দেশের

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ায় আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া ২০২৬ সালের ইউরোভিশন গানের কনটেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে। গাজা যুদ্ধ ও ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশগুলো।   

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) জেনেভা বৈঠকে নতুন বিধিনিষেধ নিয়ে ভোট হয়। তবে সদস্যদের অধিকাংশ মত দেন—ইসরাইলকে বাদ দেওয়া নিয়ে আর কোনো ভোটের প্রয়োজন নেই, তাই ইউরোভিশন ২০২৬ পরিকল্পনা অনুযায়ীই চলবে। 

ইবিইউর সিদ্ধান্তে ক্ষুব্ধ স্পেন–আয়ারল্যান্ড

স্পেনের ব্রডকাস্টার আরটিভিই, যারা ইসরাইলবিরোধী গোপন ব্যালটের দাবি তুলেছিল, জানায়—এই সিদ্ধান্ত উৎসবের আয়োজনে তাদের অবিশ্বাস বাড়িয়েছে। 

আয়ারল্যান্ডের আরটিই জানায়, গাজার মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির পরিপ্রেক্ষিতে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জন্য অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য। 

স্পেন ইউরোভিশনের পাঁচ ‘বিগ ফাইভ’ দেশের একটি, যারা সরাসরি ফাইনালে ওঠে কারণ তারা ইবিইউতে সর্বোচ্চ আর্থিক অবদান রাখে।

নতুন নিয়ম ও ইসরাইলকাণ্ড

প্রায় ৫০টি ব্রডকাস্টার, যার মধ্যে বিবিসিও ছিল, বৈঠকে ভোট দেয় ভোট–কারচুপি ঠেকাতে নতুন নিয়মে। অভিযোগ ছিল, ইসরাইল এ বছর নিজেদের প্রতিযোগী ইউভাল রাফায়েলকে অনৈতিক উপায়ে ভোট বাড়িয়ে দিয়েছে। 

বিবিসি নিউজ জানিয়েছে—নতুন নিয়ম অনুমোদনের সঙ্গে একটি শর্তও ছিল- ইসরাইলকে বাদ দেওয়ার ওপর নতুন করে কোনো ভোট আর আনা হবে না। 

ইবিইউ বলেছে—যে সদস্য দেশগুলো নতুন নিয়ম মানতে সম্মত, তারাই ইউরোভিশন ২০২৬–এ অংশ নিতে পারবে। 

ইসরাইলের প্রশংসা ও বিতর্ক

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ এই সিদ্ধান্তকে সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে আখ্যা দেন।  

ইসরাইলি ব্রডকাস্টার কানের সিইও গোলান ইয়োখপাজ বলেন, তাদের বাদ দেওয়ার চেষ্টা ছিল এক ধরনের সাংস্কৃতিক বয়কট, যা ভবিষ্যতে কার ক্ষতি ডেকে আনবে বলা যায় না।

ইউরোভিশন পরিবারে গভীর বিভাজন

নেদারল্যান্ডসের ব্রডকাস্টার আবরোট্রোস জানায়, বর্তমান পরিস্থিতিতে অংশগ্রহণ তাদের জনমানুষের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

স্পেন জানায়—ইসরাইল অংশ নিলে তারা ইউরোভিশন সম্প্রচার করবে না।

স্লোভেনিয়াও জানায়—নতুন নিয়ম তাদের অবস্থান পরিবর্তন করেনি। 

বেলজিয়াম শিগগিরই অবস্থান জানাবে।

অন্যদিকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডসহ নর্ডিক দেশগুলো নতুন নিয়মকে সমর্থন করেছে। তবে আইসল্যান্ড চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেবে।

জার্মানির সমর্থন 

ইসরাইল বাদ পড়লে প্রতিযোগিতা ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া জার্মানি ইবিইউর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের ব্রডকাস্টার এআরডি জানায়—তারা সংস্কৃতির বৈচিত্র্য ও সংহতির উৎসব হিসাবে ইউরোভিশন ২০২৬–এ অংশগ্রহণের অপেক্ষায় আছে।

তারা আরও জানায়—যেসব দেশ সরে গেছে তা দুঃখজনক হলেও তাদের নিজস্ব সিদ্ধান্তকে সম্মান করা হচ্ছে। 

ইউরোভিশনের ৭০তম বর্ষে এসে এ সিদ্ধান্ত প্রতিযোগিতাকে ঘিরে গভীর বিভাজন তৈরি করলেও আয়োজকরা বলছেন—রাজনীতি নয়, নিরপেক্ষতার মূল্যবোধই প্রতিযোগিতার মূল ভিত্তি হয়ে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধের’ আতঙ্ক

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধের’ আতঙ্ক

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমা আতঙ্ক, বিপর্যস্ত বিমান চলাচল

ইউরোপজুড়ে উড়োজাহাজে বোমা আতঙ্ক, বিপর্যস্ত বিমান চলাচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

সাইবার হামলায় ইউরোপের ৯ দেশের সুপারশপের ফ্রিজ অচল

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম