Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গওহরকে ‘পিটিআই চেয়ারম্যান’ হিসেবে অস্বীকৃতি নির্বাচন কমিশনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

গওহরকে ‘পিটিআই চেয়ারম্যান’ হিসেবে অস্বীকৃতি নির্বাচন কমিশনের

গওহর আলী খান। ছবি: সংগৃহীত

Advertisement

ব্যারিস্টার গওহর আলী খানকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। সেইসঙ্গে তার (গওহর) অনুরোধ অনুযায়ী স্বতন্ত্র সিনেটরদের দলভুক্ত করার অনুমতিও বাতিল করেছে ইসিপি।

ইসিপির এই সিদ্ধান্ত  এমন সময়ে এলো, যখন দলটির অন্তঃনির্বাচন সম্পর্কিত মামলা এখনো আদালতে চলমান।

এক আনুষ্ঠানিক জবাবে ইসিপি জানিয়েছে, ব্যারিস্টার গওহরকে এই মুহূর্তে পিটিআই চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না।

এছাড়া তারা উল্লেখ করেছে, অন্তঃনির্বাচনের মামলা এখনো চলমান থাকা এবং খোদ পিটিআইকেই লাহোর হাইকোর্ট স্থগিত দিয়েছে- তাই স্বতন্ত্র সিনেটরদের দলে অন্তর্ভুক্ত করার কোনো আইনি ক্ষমতা নেই।

ব্যারিস্টার গওহরের প্রতিক্রিয়া

ব্যারিস্টার গওহর ইসিপির জবাবপত্র পেয়েছেন এবং সিদ্ধান্তটি আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন এখনো আমাদের দলের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি বা কোনো সনদ জারি করেনি।’


তিনি আরও বলেন, ‘আমাদের সিনেট নির্বাচনের সময় স্বতন্ত্র সিনেটররা পিটিআই-তে যোগ দিয়েছিল। আমি ১৩ নভেম্বর নির্বাচন কমিশনে তাদের অন্তর্ভুক্তির জন্য চিঠি পাঠিয়েছিলাম। আজ তার জবাব পেয়েছি, যেখানে বলা হয়েছে তারা তাদের স্বীকৃতি দিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি আদালতে নিয়ে যাব।’

পিটিআই নিষিদ্ধ হওয়ার আশঙ্কা

এদিকে পিটিআই নিষিদ্ধ হওয়ার আশঙ্কাকেও অস্বীকার করেছেন ব্যারিস্টার গওহর। সামাটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইসিপি যদি পিটিআইকে নিবন্ধিত দল না বলে, তাহলে কীভাবে এটা নিষিদ্ধ হতে পারে?’


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম