Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সংগৃহীত ছবি

Advertisement

আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশি দেশটির তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা—কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না।

সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে আসিম মুনির এ কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, ‘আফগান তালেবানের সামনে দুটি পথ—ফিতনা আল-খাওয়ারিজ (টিটিপি) না পাকিস্তান। তাদের একটি বেছে নিতেই হবে।’

অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন,  ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবেনা—যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে।‘

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

চীনা বিনিয়োগে যেভাবে শক্তিশালী হচ্ছে তালেবান

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম