Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিবিসির দপ্তর। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃত করার অভিযোগে এ মামলা দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, মূল বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।' প্রায় ৫০ মিনিট পর একই ভাষণে তিনি আরও বলেন, 'এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।'

তবে, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে জুড়ে প্রচার করা হয়। সেখানে দেখানো হয়, ট্রাম্প বলছেন, 'আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।'

ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ‘ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলক উপায়ে’ মার্কিন প্রেসিডেন্টের ভাষণ কাটাছেঁড়া করে মানহানি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, বিবিসি তার ৬ জানুয়ারি ২০২১-এর ভাষণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করে জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, 'তারা (বিবিসি) আমার কথাগুলো চুরি করেছে এবং পরিবর্তন করেছে।

এরইমধ্যে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। স্বীকার করেছে, এভাবে সম্পাদনার ফলে একটি 'ভুল ধারণা' তৈরি হয়েছিল। এতে এমন মনে হতে পারে যে, ট্রাম্প সরাসরি 'সহিংসতা বা মারামারির আহ্বান জানিয়েছিলেন'। তবে, ক্ষতিপূরণের দাবিকে প্রত্যাখ্যান করেছে সংবাদমাধ্যমটি। দাবি, মানহানির কোনো ভিত্তি নেই।

গত মাসে সমালোচনার জেরে ভুল স্বীকার করে পদত্যাগ করেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। এতেও ক্ষোভ কমেনি মার্কিন প্রেসিডেন্টের। বিবিসি'কে বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

সিএনএনের বিশ্লেষণ মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

দায়িত্ব গ্রহণের পর এক অভিনব হাস্যরসের জন্ম দিলেন নতুন মার্কিন প্রেস সচিব

দায়িত্ব গ্রহণের পর এক অভিনব হাস্যরসের জন্ম দিলেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আরও পড়ুন

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

আগের চেয়েও ভয়াবহ ও আধুনিক অস্ত্র মজুত করেছে ইরান: আইআরজিসি

সিএনএনের বিশ্লেষণ মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ট্রাম্পের ‘ভয়ের রাজনীতি’

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

৪ থেকে ৮ বছর বয়সি মেয়েদের এইচপিভি টিকাদানে ডব্লিউএইচওর বার্তা

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম