Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

ইরানে সংঘাতে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

Advertisement

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা দুই সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে।

এদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সর্বশেষ দাঙ্গায় ইরানের ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন এবং পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে আরও ছয়জন নিহত হয়েছেন।

আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছেন।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হয়েছেন।রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতের এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জেরে দেশটির হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করছেন। 

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ কী, জানালেন জেডি ভ্যান্স

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

আরও পড়ুন

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম