Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু

ছবি: গার্ডিয়ান

Advertisement

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারি তুষারধসের পৃথক ঘটনায় আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) মুরটাল জেলায় সাতজন চেক স্কি ট্যুরারের দলের তিনজন তুষারধসে বরফের নিচে চাপা পড়েন। খবর দ্য গার্ডিয়ানের।

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) সালজবুর্গের কাছের পঙ্গাউ এলাকায় তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দলের চারজন নিহত হওয়াসহ একই এলাকায় আরও একটি তুষারধসে একজন স্কিয়ার মারা যান।  

ভারি তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, মুরটালায় সাতজন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালান। শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে, শনিবার সালজবুর্গের কাছের পঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়।

উদ্ধারকারী সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, তুষারধসে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এ ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।

এর আগেও আল্পসে প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন রিসোর্টে অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সি এক চেক কিশোর তুষারধসে মারা যায়। গত রোববার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সি এক স্কি ট্যুরার প্রাণ হারান। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম