Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাবানলে পুড়েছে চিলি, ১৮ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

দাবানলে পুড়েছে চিলি, ১৮ জনের প্রাণহানি

একটি জ্বলন্ত ভবনের আগুন নেভানোর চেষ্টা করছেন একজন অগ্নিনির্বাপক কর্মী। ছবি: সংগৃহীত

Advertisement

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হিয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বাযোবিও অঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ হাজার মানুষকে। খবর রয়টার্সের। 

দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক প্রাণঘতী দাবানল ছড়িয়ে পড়তে থাকা দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন।

উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় ২৫০ টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দুযোর্গ মোকাবেলা কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পুড়ে যাওয়া গাড়ির ছবি দেখা গেছে। সম্প্রতি কয়েকবছরে চিলি দফায় দফায় ধ্বংসাত্মক দাবানল দেখছে। দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতিতে দাবানল আরও বেড়ে যাচ্ছে।


চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, দমকলকর্মীরা রোববার দেশজুড়ে মোট ২৪ টি স্থানে আগুন নেভাতে লড়ছে। এর মধ্যে নুবল এবং বায়োবিওতেই সবেচেয়ে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

দেশটির প্রেসিডেন্ট বোরিক এক্সে এক পোস্টে বলেছেন, ‘জ্বলতে থাকা মারাত্মক দাবানলের আলোকে আমি মহাবিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দুটি অঞ্চলে এ পর্যন্ত আগুনের গ্রাসে চলে গেছে ২০ হাজার হেক্টর জমি।

কনসেপসিওন শহরের উত্তের দুটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুটি শহর মিলে বাস করে ৬০ হাজার মানুষ। গরম আকহাওয়ায় দমকা বাতাসের কারণে আগুন আরও বাড়ছে।

এতে মানুষের বাড়িঘর আগুনের গ্রাসে চলে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে এবং দমকলকর্মীদেরকেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

চিলির বেশিভাগ জায়গাতেই গরমের সতর্কতা জারি রয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো এবং বায়োবিও-তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

ইউরোপের অর্থনীতিতে খরা, দাবানলের ছোবল

ইউরোপের অর্থনীতিতে খরা, দাবানলের ছোবল

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম