Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল

অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

Advertisement

তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি, শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে ভারী তুষারপাত, বরফ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে টানা কয়েকদিন তীব্র শীতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে জনগণকে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি বলেন, ‘তুষার এবং বরফ গলতে অনেক সময় নেবে এবং এটি খুব দ্রুত যাচ্ছে না; ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে।’

শনিবারের মধ্যে প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প অন্তত এক ডজন অঙ্গরাজ্যের জন্য জরুরি ঘোষণা অনুমোদন করেছেন এবং আরও অঙ্গরাজ্য এই তালিকায় যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দেশটির হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল আগেভাগেই মোতায়েন করেছে। নোম বলেন, ‘আমরা শুধু চাই সবাই সচেতন থাকুক—সম্ভব হলে ঘরেই অবস্থান করুন।’

দক্ষিণাঞ্চলের কিছু অঙ্গরাজ্যে শনিবার বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু হলেও পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বাসিন্দাদের শেষ মুহূর্তের সতর্কতা জারি করা হয়েছে। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বলেন, ‘আমরা এমন একটি ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছি, যা বহু বছর ধরে দেখা যায়নি।’

পাওয়ার আউটেজ ডট কমের অনুযায়ী, শনিবার শীতকালীন ঝড়ের কবলে পড়া এলাকাগুলোতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে টেক্সাস ও লুইসিয়ানায় ৫ হাজার করে গ্রাহক রয়েছেন।

লুইসিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে পাইন গাছ এবং ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার কাউন্টির ১৬ হাজার বাসিন্দার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই বিদ্যুৎহীন হয়ে পড়েন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্যমতে, শনিবার এবং রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজত ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টে শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রবিবারের সকালের ফ্লাইটগুলোও বন্ধ রাখা হয়েছে; তবে কর্মকর্তারা রোববার বিকেল থেকে ওকলাহোমার এই বৃহত্তম বিমানবন্দরে পরিষেবা পুনরায় শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

তথ্যসূত্র: 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম