Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুউক শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। 

গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র 'বুকসেফজোর্ড'-এর সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার (২৫ জানুয়ারি) ভোরের মধ্যে শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক হওয়ার এবং সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে। 

এই বিদ্যুৎ বিভ্রাট এমন এক সময়ে ঘটল যখন গ্রিনল্যান্ড সরকার সম্প্রতি সাধারণ মানুষের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের অন্তত পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পানি, খাবার, ওষুধ এবং গরম কাপড় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সরকার বলছে এটি একটি সাধারণ সতর্কতামূলক প্রস্তুতি, তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকরা একে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং মালিকানা দাবি নিয়ে দ্বীপটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ছিল। যদিও দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন যে, তিনি শক্তি প্রয়োগের পথ পরিহার করেছেন এবং ন্যাটোর সাথে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়ে কাজ করছেন। 

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করা হবে না এবং ট্রাম্পের তথাকথিত সমঝোতার বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম