Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদিতে পৌঁছেছেন এরদোগান, নেপথ্যে কী?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

সৌদিতে পৌঁছেছেন এরদোগান, নেপথ্যে কী?

সৌদি সফর শেষে মিশরে যেতে পারেন এরদোগান। সংগৃহীত ছবি

Advertisement

দুই বছরেরও বেশি সময় পর সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি রিয়াদে আসেন। সফরে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

এএফপি জানিয়েছে, ২০২৩ সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। সেবার বিনিয়োগ ইস্যুতে আসলেও এবার ঠিক কি কারণে সফর করছেন, তা জানায়নি আঙ্কারা। সফরের ইস্যুতে কিছু বলেনি রিয়াদও।

তবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, দেশ দুটির মধ্যে ‘সহযোগিতা গভীর’এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এরপর এরদোগান কায়রো যাবেন।

রিয়াদে এই সাক্ষাৎকারটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েক দিন আগে। আরব কর্মকর্তারা এএফপিকে মঙ্গলবার জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা।

এর আগে তেহরান পারমাণবিক আলোচনার পুনঃপ্রারম্ভের আহ্বান জানিয়েছিল। সেবার ওয়াশিংটন সতর্ক করেছিল, কোনও চুক্তি না হলে ফলাফল হবে গুরুতর। এরদোগান ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন। উভয় পক্ষের মধ্যে উন্মুক্ত সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। এরআগে তার সৌদি সফর নানা জল্পনা তৈরি করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগান

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

এরদোগান-ট্রাম্পের ফোনালাপ, কী কথা হলো?

আরও পড়ুন

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম