Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ এএম

পাকিস্তানে হামলা করেছে আফগানিস্তান

Advertisement

পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এই হামলার জবাব অতি দ্রুত দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে বিভিন্ন এলাকায় বিনা উসকানিতে গুলি চালিয়েছে আফগানিস্তান। দ্রুত ও কার্যকরভাবে এগুলোর জবাব দেওয়া হবে।

আফগানিস্তানের একটি সামরিক কোরের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ‘তীব্র সংঘর্ষ’ শুরু হয়। এতে বলা হয়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই লড়াই শুরু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানি সামরিক বাহিনীর পুনরাবৃত্ত উসকানি ও লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের অপর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।

২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত। তবে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্তকে স্বীকৃতি দেয়নি।

মুজাহিদ আরও দাবি করেন, আফগান বাহিনী ‘অসংখ্য সৈন্য’ হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত বন্দি করেছে। তিনি বলেন, শত্রুপক্ষের ১৫টি চৌকি দখল করা হয়েছে।

এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে থাকে না সন্তানদের নামও

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, মনে থাকে না সন্তানদের নামও

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’ আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিক

ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

আরও পড়ুন

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে ‘একসময়ের রপ্তানিকারক’ কাতার

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

বিহারে বাড়িতে অবৈধ বাজি তৈরি, বিস্ফোরণে শিশুসহ নিহত ৫

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

৭.৬ কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম