Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম

যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সম্ভাবনা নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি অনলাইন

Advertisement

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়টি বিবেচনা করলেও, যুক্তরাষ্ট্রের কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ‘কোনো সম্ভাবনা নেই’।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানেন না। তবে ইরানের ‘পারমাণবিক অস্ত্র পাওয়া ঠেকানো নিশ্চিত করতে’ সামরিক পদক্ষেপ থেকে শুরু করে কূটনৈতিক সমাধান—সব ধরনের বিকল্পই টেবিলে আছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর মধ্যপ্রাচ্যে কোনো অন্তহীন যুদ্ধে লিপ্ত থাকব—এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই’।

৪১ বছর বয়সী এই মেরিন কর্পস ভেটেরান এবং ইরাক যুদ্ধের সাবেক সমালোচক নিজেকে ‘বিদেশি সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধী’ হিসেবে বর্ণনা করেন এবং ইঙ্গিত দেন যে, ট্রাম্পও এই সতর্ক অবস্থানে একমত।

ভ্যান্স বলেন, ‘আমি মনে করি আমরা সবাই কূটনৈতিক পথটিই পছন্দ করি’।

ইসরাইল বিষয়ক মনোভাবসহ মধ্যপ্রাচ্য নীতি নিয়ে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ বিতর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য বলেন, খোলামেলা আলোচনা হওয়া ইতিবাচক।

ফক্স নিউজের সাবেক সঞ্চালক টাকার কার্লসন এবং ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের বিষয়ে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় এটি একটি অত্যন্ত চমৎকার আলোচনা, যা ডানপন্থীদের জন্য আগামী কয়েক বছর নয়, বরং দীর্ঘ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়’।

এদিকে ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সেনা সমাবেশের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বৃহস্পতিবারও অব্যাহত ছিল।

ট্রাম্প প্রকাশ্যে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং বিষয়টিকে ‘সবচেয়ে ভালো ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

রাতে সূর্যের আলো বিক্রির পরিকল্পনা, মহাকাশে বসছে আয়না

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

আরও পড়ুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম