Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক ‘প্রতিরোধমূলক’ হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। 

রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘শিল্ড অফ জুডাহ’। এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচী চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হলো ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া।

হামলা শুরুর পরপরই ইসরাইল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে চোখে পানি এসেছিল সোনিয়ার

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে চোখে পানি এসেছিল সোনিয়ার

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম