Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রিয়াদে ফের ভয়াবহ বিস্ফোরণ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ এএম

রিয়াদে ফের ভয়াবহ বিস্ফোরণ

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।

এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম