Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আরও এক দেশে হামলা চালাল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

আরও এক দেশে হামলা চালাল ইরান

Advertisement

ইরানের বিরুদ্ধে এবার আরও এক দেশে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। দক্ষিণ ককেশাসের দেশ আজারবাইজান দাবি করেছে, ইরানের ড্রোন হামলায় তাদের দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি ড্রোন নাখচিবান স্বায়ত্তশাসিত অঞ্চলে দুটি স্থানে আঘাত হানে। একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ভবনে হামলা চালায় এবং আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়ে।

বিবৃতিতে বলা হয়, হামলার ফলে বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান সরকার। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

হরমুজে হামলা বাড়াচ্ছে ইরান, লক্ষ্য যুক্তরাষ্ট্র-আমিরাতের তেলবাহী জাহাজ

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

তেলের বাজারও বোঝে আপনি মিথ্যা বলছেন, ট্রাম্পকে কটাক্ষ ইরানি কমান্ডারের

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

‘যুক্তরাষ্ট্রে ইরানকে হামলা করতে দিন’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর

আরও পড়ুন

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম