Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের অপেক্ষায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের অপেক্ষায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। 

সম্প্রতি তেহরান থেকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর সঞ্চালক টম লামাসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানজুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরাইলি বিমান হামলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। সম্ভাব্য স্থল আক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে আরাগচি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমরা তাদের অপেক্ষায় আছি। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা তাদের রুখে দিতে পারব এবং এটি তাদের জন্য একটি বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে।

আরাগচি স্পষ্ট করে জানান, বর্তমানে দেশজুড়ে হামলা চললেও ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি। গত জুনে ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সে সময় ইরান নয় বরং ইসরাইল নিঃশর্ত যুদ্ধবিরতি চেয়েছিল। এছাড়া, মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭১ জন শিশুর মৃত্যুর জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন। মার্কিন সেনাবাহিনী এই ঘটনাটি তদন্তের কথা বললেও আরাগচি একে দখলদার বাহিনীর পরিকল্পিত কাজ হিসেবে আখ্যায়িত করেন।

সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। গত সপ্তাহে জেনেভায় ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাঝপথেই এই আক্রমণ শুরু হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি অভিযোগ করেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার কোনো ইতিবাচক অভিজ্ঞতা তাদের নেই এবং যারা সরল বিশ্বাসে আলোচনায় বসে না, তাদের সঙ্গে পুনরায় বসার কোনো কারণ ইরান দেখছে না। তার মতে, এই যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না, তবে অবৈধ লক্ষ্যমাত্রার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই ইরানের বিজয়।

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানে ক্ষমতার শূন্যতা এবং উত্তরসূরি নির্বাচন নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গেও আরাগচি কথা বলেন। মোজতবা খামেনির নাম আসার বিষয়ে তিনি জানান, এটি সম্পূর্ণ দেশের সাংবিধানিক প্রক্রিয়া এবং 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' বা বিশেষজ্ঞ পরিষদই পরবর্তী নেতা নির্বাচন করবে। পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতার খবরকে নাকচ করে দিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কারও হস্তক্ষেপের সুযোগ নেই।

সূত্র: এনবিসি।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, কখনোই শুরু করা উচিত ছিল না: আবদুল এল-সায়েদ

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরান ‘দখলের’  ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান ‘দখলের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম