Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের নৌঘাঁটি ও স্থলবাহিনীর ওপরে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:২১ এএম

ইসরাইলের নৌঘাঁটি ও স্থলবাহিনীর ওপরে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

প্রতীকী ছবি

Advertisement

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার (৬ মার্চ) ভোরে ইসরাইলি বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর দায় স্বীকার করেছে সংগঠনটি।  হিজবুল্লাহ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের ভেতরে প্রবেশ করা ইসরাইলি স্থল সেনাদের লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা লেবাননের মারুন আল-রাস এবং কাফার কিলা অঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনাদের ওপর সরাসরি হামলা চালিয়েছে।

স্থল অভিযানের পাশাপাশি হিজবুল্লাহর এই আক্রমণ ইসরাইলের কৌশলগত স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলি সামরিক ক্যাম্প 'ইয়োভ' এবং হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এই হামলাগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে লেবানন সীমান্তের বিতর্কিত এলাকায় বসবাসরত ইসরাইলি বসতি স্থাপনকারীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য একটি সতর্কবার্তা জারি করেছিল হিজবুল্লাহ। 

বিশ্লেষকরা মনে করছেন, হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনায় হামলার মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’

‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’

ইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ

ইরানের সবচেয়ে বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প: ব্লিঙ্কেন

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

যুদ্ধের ছয় মাসে হরমুজে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

কপ-৩১-এ পেজেশকিয়ান ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উসুল করতে চান ট্রাম্প

আরও পড়ুন

কমল জ্বালানি তেলের দাম

কমল জ্বালানি তেলের দাম

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ আসিয়ান সম্মেলন

দক্ষিণ চীন সাগর নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ আসিয়ান সম্মেলন

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম