Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল: যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৪২ পিএম

ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল: যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকায় অবস্থিত স্থানীয় জ্বালানি ডিপো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল ও গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই।

শনিবার (৭ মার্চ) তেহরানের তেল সংরক্ষণাগারগুলোতে হামলার ফলে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।  হামলার বিষয়ে রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল স্থানীয় জ্বালানি ডিপোর ওপর চালানো ‘ইসরাইলি হামলা’, যা মূলত দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

মার্কিন জ্বালানি সচিব বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো মূল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না।  আমাদের লক্ষ্যবস্তুতে কোনো জ্বালানি অবকাঠামো নেই। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র এ সতর্ক অবস্থান নিয়েছে। 

সূত্র: আলজাজিরা 

Advertisement

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা

Advertisement

আরও পড়ুন

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম