Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটোট্যাংকারের ৪ ক্রু নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

ইরাকে ভূপাতিত মার্কিন স্ট্র্যাটোট্যাংকারের ৪ ক্রু নিহত

ছবি: সংগৃহীত।

Advertisement

ইরানে যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, পশ্চিম ইরাকে তাদের যে কেসি-১৩৫ রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্ট্র্যাটোট্যাংকারে থাকা ছয় ক্রু’র চারজন মারা গেছে। সেন্টকম বলছে, বাকি দুই ক্রু’র খোঁজে এখনও অভিযান চলছে।

আল জাজিরা বলছে, শুক্রবার এক বিবৃতিতে তারা এ চারজনের নিহত হওয়ার খবর জানায়।

কীভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না দিলেও নিজেদের দুটি বিমানের মধ্যে সংঘাত বা খুব কাছাকাছি চলে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই কেসি-১৩৫ ভূপাতিত হতে পারে বলে তাদের আগের বিবৃতিতে আভাস দেওয়া হয়েছিল।

দ্বিতীয় বিমানটি ‘নিরাপদে অবতরণ করেছে’, বলেছিল তারা।

মার্কিন সেন্টকমের ভাষ্য মতে, শত্রুপক্ষের হামলা কিংবা মিত্রদের ভুলক্রমে হামলার কারণে এটি ঘটেনি। তবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে, তারাই যুক্তরাষ্ট্রের ওই কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকারটি ভূপাতিত করেছে।

যুদ্ধরত বিমানে জ্বালানি ভরায় দামি এই স্ট্র্যাটোট্যাংকারগুলোই মেরুদণ্ডের ভূমিকা পালন করে।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স বলে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দিয়ে বিমানটিকে নিশানা করলে সেটি ভূপাতিত হয়।

যুদ্ধের একেবারে প্রথমদিকে কাতারে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পাল্টায় মধ্যপ্রাচ্যজুড়ে সেসময় ইরান মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ে, তার মধ্যেই কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে ওই বিমানগুলো ভূপাতিত হয় বলে পরে দাবি করে ওয়াশিংটন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ইরানে মার্কিন-ইসরাইলি হামলা


আরও পড়ুন

সম্পর্কিত খবর

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

ট্রাম্পের কত সম্পদ?

ট্রাম্পের কত সম্পদ?

হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে অচেনা ড্রোন, বাড়ানো হলো নিরাপত্তা

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে কোথায় আঘাত হানবে, যা জানা গেল

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

২০২৬ সালে বিশ্বের শীর্ষ ধনী নারী কারা

২০২৬ সালে বিশ্বের শীর্ষ ধনী নারী কারা

সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস যে দেশগুলোতে

সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস যে দেশগুলোতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম